google-site-verification=HlOR-ZCniyXbn_KC4fk676X6tF0kae_VCQab5EIitGY পদ্মাসেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র জাদুঘরে রাখা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Header Ads Widget

পদ্মাসেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র জাদুঘরে রাখা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা




 পদ্মাসেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র জাদুঘরে রাখা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মাসেতু নির্মাণে যারা জড়িত ছিলেন, তাদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণে যেসব যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা যাদুঘরে রাখা হবে।
১৪ জুন মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ তথ্য জানিয়েছেন। এদিন ভার্চুয়ালি যােগ দিয়ে একনেকের বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাওয়ায় তৈরি করা হবে জাদুঘর একথা জানান তিনি।
১০ হাজার ৮৫৫ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমােদন দেয়া হয়েছে। তিন বছরেও শেষ হয়নি ৪৬টি স্থানে ফায়ার। সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প। এজন্য আবারও মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সভায় জানানাে হয়।
দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে গুরুত্ব দিয়েছে সরকার। ৫৫০টি উপজেলায় স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় কাজ এগিয়ে নিতে বিলম্ব হচ্ছে। শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন।
তিনি আরও বলেন পদ্মাসেতুতে নিয়ােজিত শ্রমিক থেকে মন্ত্রী পর্যন্ত সকলের নাম সংরক্ষণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত